মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
শাহীন শিক্ষা পরিবারের স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ এএম |


নিজস্ব প্রতিবেদক: শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে ‘স্পেলিং স্টার’ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে কেন্দ্রভিত্তিক ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাঁকজমকপূর্ণ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বিভাগীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে আজ আমরা ৩৫ জন সেরা শিক্ষার্থীর হাতে স্পেলিং স্টার-এর ক্রেস্ট তুলে দিয়েছি। কোমলমতি শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সুপ্ত প্রতিভার চমৎকার স্বাক্ষর রেখেছে। উত্তীর্ণ সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শাহীন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহীন শিক্ষা পরিবার কুমিল্লা শাখার পরিচালক মো. হুমায়ুন রশিদ।
অনুষ্ঠানটি আয়োজন করেন শাহীন শিক্ষা পরিবার, সহায়তায় চ্যানেল আই (ঈযধহহবষ র) এবং শুভ মিডিয়া পার্টনার হিসেবে যুগান্তর।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে এ ধরনের সহ-শিক্ষাভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২