ঝাউতলা নিবাসী সোনালী ব্যাংক কোটবিল্ডিং শাখার আবসর প্রাপ্ত এজিএম(ম্যানাজার) ইয়ার আহমদ চৌধুরী রবিবার সকাল সাড়ে ৮টায় ঝাউতলা প্রিন্স রোডস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর প্রথম নামাজে জানাজা বাদ জোহর ঝাউতলা ছাতি মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর বাদ আছর তাঁর গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ফাল্গুনকরা চৌধরী বাড়ি মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় সোনালী ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
