মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সভা ও ব্যালী অনুষ্ঠিত
মোঃ জামাল হোসেনঃ
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ এএম |



শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সভা ও ব্যালী অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি)  মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে  শাহরাস্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর এলাকায় মাদকবিরোধী ব্যালী ও সমাবেশে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, স্কুলের ছেলেদের পড়াশোনায় মনোযোগী হওয়া, ইভটিজিংসহ মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে  কাজ করার আহ্বান জানান।
সভা শেষে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ হইতে শাহরাস্তি মাজার গেইট পর্যন্ত মাদক নির্মূলে মাদকবিরোধী র‌্যালী সমাপ্ত হয়। র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও অন্যান্য আরো পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্নশ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২