প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ এএম |
তিতাস, প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায়নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে আজ (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গৌরীপুর হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর কড়িকান্দি বাজারে গিয়ে শেষ হয়। এর কড়িকান্দি বাজারস্থ বিএনপির কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.ওস গনি ভূইয়া। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.সালাহউদ্দিন সরকার, সহসভাপতি মো.কাজী কবির হোসেন সেন্টু ও সাংগঠনিক সম্পাদক ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী প্রমূখ।