মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা প্রেসক্লাবে সমতটের কাগজ-এর আয়োজনে
শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ এএম |



স্টাফ রিপোর্টার : আজ ২০ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে সমতটের কাগজ-এর আয়োজনে শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি ছিলেন চারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি-পরিবেশবিদ-অধ্যাপক মতিন সৈকত। কবিসংসদ কুমিল্লা জেলার সভাপতি-অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কবি-শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, কাফেলার সিইও মো: জাহাঙ্গীর আলম হাজারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কবি-সাহিত্যিক-প্রফেসর তাহমিনা আক্তার, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি সেলিম মিয়াজী, কবি-সাহিত্যিক জাহাঙ্গীর আলম খোকন, কবি-সাহিত্যিক রোকসানা ইয়াসমিন মণি, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সহিদ উল্লাহ, লেখক-কলামিস্ট-ইসলামী চিন্তাবিদ গাজী মো: জাহাঙ্গীর আলম জাবির প্রমুখ। ঋতুরাণী শরতের ওপর বক্তব্য রাখেন কবি বিলাস চৌধুরী, কবিতাপাঠ ও বক্তব্য রাখেন বশির আহমেদ, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, সংস্কৃতিপ্রেমী-সমাজসেবক সনজিত কুমার কর্মকার, কবি-সাহিত্যিক উত্তম বহ্নি সেন, সমাজসেবী আবদুল খালেক মোল্লা,  কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কালজয়ী শিল্পী বশির আহমেদ-এর ছাত্র শিক্ষক খিজির হায়াত খান, সুরকার ও কণ্ঠশিল্পী ভূষণ সূত্রধর, অভয়া দত্ত, বিজয়া দাস ও তার শিক্ষার্থীরা, মিঠুন চক্রবর্তী ও শিক্ষার্থীগণ।
প্রধান অতিথি চারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি-পরিবেশবিদ-অধ্যাপক মতিন সৈকত বলেন, সমতটের কাগজ-এর আজকের শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি নি:সন্দেহে ব্যতিক্রমধর্মী চমৎকার একটি অনুষ্ঠান। একটি সাহিত্য-সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছে জামাল উদ্দিন দামাল। তার সৃজনশীল কাজের ধরন, গুণগত মান শৈল্পিক। সমতটের কাগজ-এর মাধ্যমে আমাদের ইতিহাস-ঐতিহ্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে দামাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সমতটের কাগজ-এর আজকের শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যাটি স্মরণীয় থাকবে আমাদের সকলের হৃদয়ে। সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও শিল্পীদের পদচারণায় মুখরিত প্রেসক্লাব। সত্যিই অভিভূত।সমতটের কাগজ-এর মাধ্যমে স্নেহের দামাল অনেক দিন ধরেই সৃজনশীল-শৈল্পিক কাজ করে যাচ্ছে-তার পথচলা সমৃদ্ধ হোক। পরিশেষে সমতটের কাগজ-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২