মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলম খন্দকারের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ এএম |



কুমিল্লার বুড়িচং উপজেলার  রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থক  চেয়ারম্যান পদপ্রার্থী আলম খন্দকার সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে  দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম,  ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।
মোঃ আলম খন্দকার ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তিনি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক কাজ কর্ম শুরু করেছেন। এছাড়াও তিনি এলাকার কাঁচা রাস্তা সমূহ উন্নত করনে এগিয়ে চলছে।
সোমবার সকালে তিনি অর্ধশতাধিক মোটর সাইকেল বহর নিয়ে শংকুচাইল, পাচওরা, চড়ানল, লড়িবাগ, বারেশ্বর ও রাজাপুর সহ বিভিন্ন বিভিন্ন গ্রামের ভোটার সাধারণের সঙ্গে  তিনি মত বিনিময় ও  কুশল বিনিময় করেন এবং  তার ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ সম্মিলিত লিফলেট জনসাধারণ নিকট বিতরণ করেন। তিনি এলাকাবাসী ভোটার সাধারণ কে লিফলেটের মাধ্যমে জানান ৮৪ টি উন্নয়নের ফিরিস্তি উল্লেখ্য করে তুলে ধরেন।
এছাড়াও তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক ভাবধারা লালন করে আসা আলম খন্দকার গণসংযোগকালে বলেন, "জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমার এই পথচলা। ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুশাসিত ও আধুনিক রাজাপুর গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।"
দিনব্যাপী চলা এই প্রচারণায় তাঁর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।  
গণসংযোগকালে নেতৃবৃন্দ এবং স্থানীয় সমর্থকেরাও আলম খন্দকারের পক্ষে রাজাপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের নিকট সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২