মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:০৭ এএম |


 
 জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

আসিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে হামজা ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। শমিত সোম জাকার্তা যাওয়ার পথে জাপানে আটকে আছেন। টাইফুনের জন্য জাপানে বৈরী আবহাওয়া চলছে, বিশেষত টোকিওতে। তাই যাত্রা পথে কিছুটা সমস্যায় পড়েছেন সামিত। 
বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়া সফরে ভিসা জটিলতার জন্য কোচের চাহিদামতো সময়ে যেতে পারেনি। জাকার্তায় জামালরা পৌঁছালেও মিডফিল্ডার জুনিয়র সোহেল রানার ভিসা হয়নি। আজ বিকেলে ভিসা হওয়ায় রাতের মধ্যে কিংবা আগামীকাল তাকে জাকার্তা পাঠানোর ব্যবস্থা করছে ফেডারেশন।  
হামজা কিছুক্ষণ বিশ্রামের পর দলের জিম সেশনে অংশ নেন। টিম হোটেলে আজ দুই ভাগে জিম সেশন অনুষ্ঠিত হয়। জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও রাকিব হোসেনদের সাথে দলের দ্বিতীয় জিম সেশনে যোগ দেন হামজা চৌধুরী।
আজ রাতে দলের সঙ্গে যোগ দেবেন ফারহান আলী ওয়াহিদ। জাপানে প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট পরিবর্তন হওয়ায় শমিত সোম আগামীকাল মঙ্গলবার সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামীকাল বিকেলে হেড কোচ থমাস ডুলির অধীনে মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২