মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
মিয়ানমারের সঙ্গে ড্র করে বাংলাদেশের বিদায়
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:০৮ এএম |




  মিয়ানমারের সঙ্গে ড্র করে বাংলাদেশের বিদায়
এশিয়ান গেমসে মিয়ানমারের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনন্য এক মানবিক মুহূর্তের জন্ম দিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। মাঠে প্রবেশের সময় খেলোয়াড়দের সঙ্গে হাত ধরে মাঠে নামছিলেন ম্যাচের মাসকট শিশুরা। তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির হাত ছিল ঋতুপর্ণার হাতে।

মাঠে ঢোকার মুহূর্তে হঠাৎ কান্না শুরু করে শিশুটি। একপর্যায়ে কান্না করতে করতে মাটিতে বসে পড়ে সে। এমন পরিস্থিতিতে শিশুটিকে ফেলে রেখে এগিয়ে যাননি ঋতুপর্ণা। বরং মমতায় তাকে কোলে তুলে নেন বাংলাদেশ দলের এই তারকা ফুটবলার। এরপর শিশুটিকে কোলে নিয়েই মাঠে প্রবেশ করেন ঋতুপর্ণা। কান্নারত শিশুটিকে শান্ত করার চেষ্টা করতে করতে এগিয়ে যান তিনি। আর সেই দৃশ্যই হয়ে ওঠে ম্যাচ শুরুর আগের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ফুটবলে খেলোয়াড়দের সঙ্গে শিশুদের হাত ধরে মাঠে প্রবেশের দৃশ্য নতুন নয়। তবে সবচেয়ে ছোট মাসকট শিশুটি কান্না করে বসে পড়ার পর ঋতুপর্ণার তাকে কোলে তুলে নেওয়ার ঘটনা আলাদা করে নজর কেড়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই বাংলাদেশি এই ফুটবলারের মানবিক আচরণ ছুঁয়ে গেছে উপস্থিতদের মন।
বাজল রেফারির শেষ বাঁশি। ওসাকার নাগাই স্টেডিয়ামে ঋতুপর্ণারা মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন খানিকক্ষণ। মিয়ানমার সঙ্গে গোলশূন্য ড্র করে এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলা থেমে যাওয়ার পর এমন প্রতিক্রিয়া দেখা গেল বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে।
গত বছর মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছিল। সেই দলটির বিপক্ষে দেড় বছর পর বাংলাদেশ কোনো গোল করতে পারেনি, জয়ও আসেনি। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়। 
ম্যাচের প্রথম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মিয়ানমার। ১০ মিনিট পর বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি তারা। ম্যাচের ৩৮ মিনিটে বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা মিয়ানমারের ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পান। তার দ্রুতগতির শট মিয়ানমারের পোস্টের সামান্য উপর দিয়ে যায়। 
মিয়ানমারে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ঋতুপর্ণা। তার অসাধারণ দুই গোলেই জিতেছিল দল। তিনি মিয়ানমার লিগে খেলায় অনেক ফুটবলারের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আজও তিনি মাঠে দ্যুতি ছড়িয়েছেন। প্রথমার্ধের শেষ দিকে বাজে ট্যাকলের শিকার হলেও পুরো ম্যাচই খেলেছেন। 
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তেমন আক্রমণ করতে পারেনি। ৭৭ মিনিটে উল্টো মিয়ানমার সহজ গোলের সুযোগ মিস করেছে। রুপ্না চাকমাকে একা পেয়েও বাংলাদেশের পোস্টে বল জালে পাঠাতে পারেনি মিয়ানমার। ম্যাচের বাকি সময় মিয়ানমার নিয়ন্ত্রণ করলেও কাঙ্ক্ষিত গোল পায়নি। 
বাংলাদেশ নারী ফুটবল দল গত আসর থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে। হাংজুতে জাপান, ভিয়েতনামের বিপক্ষে হারলেও নেপালের সঙ্গে ড্র করেছিল। এবারও বাংলাদেশের প্রাপ্তি ড্র। মিয়ানমারেরও এক পয়েন্ট, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ গ্রুপের চতুর্থ দল। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২