সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
এশিয়ান গেমসে হতাশায় দিন পার বাংলাদেশের
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম |





 এশিয়ান গেমসে হতাশায় দিন পার বাংলাদেশের

এশিয়ান গেমসের উদ্বোধন গতকাল হলেও আজ থেকে শুরু হয়েছে মাঠের ব্যস্ততা। কিন্তু আজকের দিনে কোনো সুখবর এনে দিতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। হতাশায় একটি দিন পার করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান গেমসের মূল মঞ্চে ঐতিহাসিক অভিষেক হয়েছে বাংলাদেশের মেয়েদের। জাপানের কাকামিঘারায় ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে এশিয়ার পরাশক্তি চীনের কাছে ১৩-০ গোলে বিপর্যস্ত হতে হলো তাদের। হার সত্ত্বেও প্রথমবারের মতো এশিয়াডের মূল মঞ্চে বাংলাদেশ নারী হকির পা রাখাটাই একটা মাইলফলক।
এদিন সাঁতার, শুটিং, কারাতে ও টেবিল টেনিসেও মাঠে ছিলেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। গেমস নাগোয়াতে হলেও টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে হচ্ছে সাঁতার। নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুক্তি খাতুন ৩৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হন। সব মিলিয়ে অংশ নেওয়া ২৪ জনের মধ্যে ২৩তম হন এই সাঁতারু। মুক্তি খাতুনের আগের সেরা টাইমিং ছিল ৩৬.৬৫ সেকেন্ড।
শুটিংয়ে নারীদের ১০ মিটার এয়ার রাইফেল এককের লড়াইয়ে অংশ নেওয়া বাংলাদেশের তিন শুটারই ছিটকে গেছেন বাছাই থেকে। ইভেন্টের প্রাথমিক পর্বে অংশ নেওয়া ৫৫ প্রতিযোগির মধ্যে সাফা বিন সাহিদ ৬২১ স্কোর করে ৩৮তম, সাজিদা হক ৬২০ দশমিক ৬ স্কোর করে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯ দশমিক ১ স্কোর করে ৪৬তম হয়েছেন।
টেবিল টেনিসে নারীদের দলগত লড়াইয়ে চাইনিজ তাইপের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোনাম সুলতানা সোমা ১১-৪, ১১-৩, ১১-২ ব্যবধানে হারেন ইয়েহ ই-তিয়ানের কাছে। নওরীন সুলতানা মাহি ১১-২, ১১-৪, ১১-১ গেমে হেরেছেন চেং ই-চিংয়ের কাছে। পেং ইউ-হানের কাছে সামান্তা তুশি ১১-৪, ১১-২, ১১-৭ ব্যবধানে হেরেছেন।
পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের বিপক্ষেও বাংলাদেশ পাত্তা পায়নি—হেরেছে ৩-০ সেটে। মুহতাসিন হৃদয় ১১-৫, ১১-৪, ১১-৪, ইমরুল ইমন ১১-৪, ১১-৭, ১১-৯ এবং রাম হিম লিয়ান বম ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্যবধানে হেরে গেছেন।
কারাতে ছেলেদের ৬০ কেজি ওজন বিভাগের ব্যক্তিগত কুমিতে প্রতিরোধ গড়তে পারলেন না বাংলাদেশের সিয়াম হোসেন—ম্যাচ হারতে হয়েছে ৫-০ ব্যবধানে। আগামীকাল ব্যাডমিন্টন, কাবাডি ডিসিপ্লিনেও মাঠে নামবে বাংলাদেশ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২