সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩
ফিফা আসিয়ান কাপ খেলতে নিরাপদে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম |


  ফিফা আসিয়ান কাপ খেলতে নিরাপদে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ


ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে একই এয়ারলাইনসের ফ্লাইটে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাকার্তায় পৌঁছান জামাল ভূঁইয়া, মোরসালিনরা।
জাকার্তায় পৌঁছে প্রথম দিনটা বিশ্রামেই কাটাবেন ফুটবলাররা। এরপর শুরু হবে দলের অনুশীলন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ফিফার ব্যবস্থাপনায় নির্ধারিত অনুশীলন মাঠ ব্যবহারের সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় স্থানীয় একটি মাঠে অনুশীলন করবে দল।
 তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদ। রোববার ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে এই তিন ফুটবলারের। সবকিছু ঠিক থাকলে ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তারা।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের প্রথম আসর। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজের দলের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। আর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।





























http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২