
এশিয়ান গেমসের প্রথম ইভেন্ট প্রথম সোনা জিতেছে আয়োজক দেশ জাপান। আইচি-নাগোয়া অনুষ্ঠিত সাঁতারে অর্জন করেন স্বাগতিকদের সাতারু তারকা প্যান।
তবে চীনও খুব দ্রুতই সাঁতারে নিজেদের আধিপত্য বিস্তার করে সুইমিং পুলে ঝড় তুলেছেন। জিতে নিয়েছেন দুই সোনা।
এই সাফল্যে বড় অবদান রেখেছেন চীনের উদীয়মান কিশোরী সাঁতারু ইউ জিদি, যিনি নারীদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে শিরোপা নিজের করে নিয়েছেন। তিনি স্বদেশি ঝাং ইউফেইয়ের আগের রেকর্ডটি ভেঙে দেন।
পাশাপাশি, চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন প্যান ঝানলে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৭.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা নিশ্চিত করেছেন। তিন বছর আগে হাংঝৌ এশিয়ান গেমসেও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
জাপানের সাঁতারু প্যান বলেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে কিছুটা পিছিয়ে ছিলাম। আমি আরও ভালো করতে এবং আরও দ্রুত সাঁতার কাটতে চেয়েছিলাম, কিন্তু সর্বোপরি আমি জিততে পেরে খুশি।
গত দুই বছরে এটাই আমার সেরা ফলাফল। এটা এখনো আমার প্রত্যাশার চেয়ে কম, কিন্তু আমি ধাপে ধাপে এগোব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমি আরো দ্রুত সাঁতার কাটতে পারব বলে যোগ করেন তিনি।
