রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার ৬
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০ এএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:১১ এএম |

 ব্রাহ্মণপাড়ায়  গ্রেফতার ৬
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, সিআর পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার থানার উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদ, এসআই মোহাম্মদ জালাল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার মো. মোবারক হোসেন ওরফে টেনশন মোবারক (২৯), কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর এলাকার মো. আবুল কালাম হাজারী (৪৭) এবং একই এলাকার মো. লোকমান হোসেন হাজারী (৪৫)।
একই দিনে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি হোসনেয়ারা বেগমকে গ্রেফতার করেন এএসআই রতন কুমার মল্লিক।
এ ছাড়া এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অন্য একটি অভিযানে উপজেলার মকিমপুর এলাকা থেকে মাদক সেবনের অপরাধে মো. অসীম মিয়া (২২) ও মো. তামিম (২১) নামের দুই যুবককে আটক করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত সব আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২