রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
নিমসারের শিকারপুরে মতবিনিময় সভায় মোকাম ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম সারোয়ারকে এলাকাবাসীর সমর্থন
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০ এএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:১১ এএম |


 নিমসারের শিকারপুরে মতবিনিময় সভায়  মোকাম ইউনিয়নে চেয়ারম্যান পদে  গোলাম সারোয়ারকে এলাকাবাসীর সমর্থন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে ইতিমধ্যে দেয়ালে দেয়ালে পোস্টার, রিকশা, সিএনজি অটোরিকশার পেছনে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের স্টিকার। বুড়িচংয়ের মোকামে বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের হাওয়া। জানা গেছে, আসন্ন নির্বাচনে মোকাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কনিষ্ঠ পুত্র মো. গোলাম সারোয়ারকে প্রার্থী হিসেবে দেখতে চান গ্রামবাসীরা। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তাঁকে তৃণমূলের প্রার্থী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় এ প্রত্যাশার কথা জানান এলাকাবাসী। মতবিনিময় সভায় গ্রামের কিশোর, যুবক, তরুণ, মধ্যবয়সী ও বয়োবৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় উপস্থিত এলাকার বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে গোলাম সারোয়ারকে ঘিরে সমর্থনের বিষয়টি উঠে আসে। তারা আসন্ন ইউপি নির্বাচনে ৭নং মোকাম ইউনিয়ন থেকে মো. গোলাম সারোয়ারকে চেয়ারম্যান পদে গ্রামবাসীর পক্ষ থেকে তৃণমুলের প্রার্থী হিসেবে সমর্থনের ঘোষণা দেওয়া দেন।
গ্রামবাসীর এ ঘোষণার পর সভাস্থলে উপস্থিত হন মো. গোলাম সারোয়ার। এ সময় তিনি এলাকাবাসীর সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে আমাদের  হারিয়ে যাওয়া ইউনিয়নের ঐতিহ্য আবার পুনরুদ্ধার করতে পারব। আমি আমার বাবার মতো মানুষের কল্যাণে, মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকলে আমার বাবার সততা ও মানবিকতার ঐতিহ্যের পথ ধরে মোকাম ইউনিয়নবাসীর সেবার জায়গাটি আরও সুন্দর ও সমৃদ্ধ করতে পারব।মতবিনিময় সভায় বক্তারা বলেন, মোকাম ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ ও জনসেবাকে আরও এগিয়ে নিতে প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ। প্রয়াত আলহাজ্ব জুনাব আলী তিন দশক মোকাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর জনসম্পৃক্ততা, সততা ও মানুষের পাশে থাকার বিষয়টি এলাকায় এখনও স্মরণীয়। তাঁর পরিবারের সেই মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে মো. গোলাম সারোয়ারকে মোকামবাসী চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। মতবিনিময় সভায় ডা. আব্দুল বারেক ভূঁইয়ার সভাপতিত্ব এবং আবদুস সালাম ও এডভোকেট সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. তাজুল ইসলাম আবাদ, অধ্যক্ষ আবুল বাশার বাবুল, নাজমুল আলম খন্দকার শাহিন, আমির হোসেন, কামরুল হাসান সিব্বির, শরিফুল ইসলাম, প্রভাষক রাশেদুল হক সজীব, জসিম উদ্দিন মেম্বার, খোরশেদ আলম, নুরুল ইসলাম মাস্টার, কামাল হোসেন, আবু ইউসুফ, সাইফুল আলম বাসেত, আবু নাসের মেম্বার, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।শিকারপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গোলাম সারোয়ারের প্রতি সমর্থনের ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় ইউপি নির্বাচনী আলোচনা নতুন মাত্রা যোগ হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২