রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময়
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০ এএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:১১ এএম |

 লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে  অভিভাবকদের সাথে মতবিনিময়কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার সুমনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।
সভায় আসন্ন প্রাথমিক বৃত্তি পরিক্ষার প্রস্তুতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক মোহাম্মদ ইউছুপ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শওকত আলী, বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া বেগম প্রমুখ। 
মতবিনিময় সভায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা বিষয়ে করণীয় শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। 
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২