রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শাকতলায় মশার প্রজননস্থল, তিন ভবন মালিককে জরিমানা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:১০ এএম |

 শাকতলায় মশার প্রজননস্থল, তিন ভবন মালিককে জরিমানা
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর শাকতলা মডার্ন হাসপাতালের আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে বিভিন্ন ভবনের বেইজমেন্ট ও লিফট কোরে পানি জমে মশার প্রজননস্থল সৃষ্টি হওয়ায় এবং তা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তিন ভবন মালিককে জরিমানা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুসিক কর্তৃপক্ষ জানায়, নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী নিশ্চিত করতে মশার প্রজননস্থল শনাক্ত ও নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২