শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:৪৯ এএম |


 চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল করা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার  বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও দেবিদ্বার উপজেলা ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।
স্থানীয় সূত্র জানা যায়- দেবিদ্বার উপজেলার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই দেবিদ্বার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এর নেতৃত্বে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর থেকে একটি মিছিল বের হয়। " শেখ হাসিনা আসবে,  বাংলাদেশ হাসবে" এমন স্লোগান করে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি চান্দিনার তীরচরের দিকে আসার সময় ধাওয়া করে পুলিশ। এ সময় তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ লেখা একটি ব্যানার ও বাংলাদেশের কয়েকটি পতাকা পাওয়া যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- আমরা মহাসড়কের টহলরত অবস্থায় তাদেরকে আটক করি। তবে যে স্থানটি থেকে তাদের আটক করা হয়েছে থানার সীমানার দিক থেকে ওই স্থানটি মুরাদনগর থানা এলাকার পড়েছে।  সে হিসেবে তাদেরকে মুরাদনগর থানা পুলিশের কাছে আমরা হস্তান্তর করবো।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২