রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম (৯০) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌঁনে ৩টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত মো. মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়- বেশ কয়েকদিন যাবৎ ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদ্রোগে আক্রান্ত হন মনিরুল ইসলাম। তাকে রাজধানীর সিএমএইচে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
