শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
আজ মাঠে গড়াচ্ছে ফুটবল লিগ
আমাদের সঙ্গে বাফুফে বিমাতাসুলভ আচরণ করেছে: মোহামেডান
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১৮.০৯.২০২৬ ১:৫২ এএম |


 আজ মাঠে গড়াচ্ছে ফুটবল লিগ অনেক আলোচনা ও বিতর্কের পর শুক্রবার মাঠে গড়াচ্ছে ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল। লিগের ফিকশ্চার ও জাতীয় দলে ফুটবলার ছাড়া মোহামেডান ও বাফুফের মধ্যে টানাপোড়েন চলমান থাকতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা।
মোহামেডানের ৯ ফুটবলার আসিয়ান কাপের জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকায় তারা অনুশীলনই শুরু করতে পারেনি। সাবেক চ্যাম্পিয়নরা আবেদন করেছিল খেলা যেন কিছুদিন পিছিয়ে দেয়। তবে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বাফুফে মোহামেডানের দাবি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। যদিও মোহামেডান শুক্রবার ক্যাম্প শুরু করে শনিবার থেকে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে।
মোহামেডান এবার নিয়োগ দিয়েছে সান্তিয়াগো ভারেলা নামক এক আর্জেন্টাইন কোচ। নতুন এই কোচ ও বিদেশি খেলোয়াড়রা ২৫ সেপ্টেম্বরের মধ্যে এসে যোগ দেবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
কোচ আসার পূর্ব পর্যন্ত মোহামেডানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ছাইদ হাছান কানন, যিনি গত মৌসুমে ক্লাবটির গোলরক্ষকের দায়িত্বে ছিলেন। কাননকে সহযোগিতা করবেন ক্লাবের সাবেক খেলোয়াড় আলমগীর রানা। আর ফুটবল দলের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন রিয়াজ উদ্দিন আহমেদ রিয়াজ।
বাফুফে যদি মোহামেডানের দাবি উপেক্ষা করে ঘোষিত ফিকশ্চার মতোই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে তাহলে কী অবস্থান নেবে ক্লাবটি? এমন প্রশ্নের জবাবে লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা ওইসব নিয়ে ভাবছি না। আমাদের প্রত্যাশা, বাফুফে মোহামেডানের ম্যাচ কয়েকদিন পিছিয়ে দেবে।’
জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলার ফেরত চেয়ে চিঠি দেওয়ার পরও বাফুফে কোনো সাড়া দেয়নি। এই প্রসঙ্গে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের সঙ্গে বাফুফে বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা চিঠি দিয়েছি। তারা সৌজন্যমূলক কোনো জবাবও দেয়নি। অথচ তিনটি ক্লাব আবাহনী, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় যখন বারবার লিগ পিছিয়েছে আমরা মেনে নিয়েছি। আমরা চেয়েছিলাম সব দল নিয়েই খেলা হোক। অথচ আমাদের সাথে এখন এমন আচরণ করা হলো। মোহামেডান দল গড়েছে খেলার জন্য। তাই খেলব আমরা। তবে, আমার প্রত্যাশা সবকিছু বিবেচনা করে আমাদের খেলা ৫ অক্টোবরের পরে দেবে বাফুফে।’
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম দিনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি খেলবে চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে, গাজীপুরে খেলবে পুলিশ ও রহমতগঞ্জ, চাঁদপুরে খেলবে ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল, গোপালগঞ্জে খেলবে ফর্টিস ও সিটি ক্লাব এবং মানিকগঞ্জে খেলবে আবাহনী ও পিডব্লিউডি। শনিবার প্রথম রাউন্ডের একটি ম্যাচ। গোপালগঞ্জে খেলবে বসুন্ধরা কিংস ও আরামবাগ ক্রীড়া সংঘ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২