বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়
চৌদ্দগ্রামে যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১:৪২ এএম |





চৌদ্দগ্রামে যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কাউসার আলম নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী জোহরা বেগম বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছে। পুলিশ মূল অভিযুক্ত শামসুল হক রুবেলকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। 
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে কাউসার আলম মাদকের বিরোধীতা করে আসছিল। সোমবার রাতে কাউসার আলম সুজাতপুর নতুন রাস্তার মাথা সংলগ্ন মাঝিপুকুরপাড়ের সড়কে হাঁটার সময় একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শামসুল হক রুবেলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে রুবেলের সঙ্গে থাকা ধারালো ছুরির উপর্যপুরি আঘাতে কাউসার আলম গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। মঙ্গলাবার তাকে আদালতের  মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে হামলাকারীদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন যুব নেতা হুমায়ুন কবির সুজন, ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন, হাফেজ নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা জহিরুল কাইয়ুম শাহিন, মাওলানা ইব্রাহিম, আরিফুর রহমান মুনসুর,সাইয়্যিদ রেজাউল করিম,সাইফ মিলন, খোকন ও আমান উল্লাহ প্রমুখ। বক্তারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত ও কাউসার আলমের উপর হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২