বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় গলিয়ারা উত্তর ও দক্ষিণ দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১:৪২ এএম |




 কুমিল্লায় গলিয়ারা উত্তর ও দক্ষিণ  দুই ইউনিয়ন একীভূত,  নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠননিজস্ব প্রতিবেদক: 
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নকে একীভূত করে নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটিতে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থাকবে। ২০২৬ সালের ঘোষিত তফসিলে আগামী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন থেকে এ পুনর্গঠন কার্যকর হবে।
এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৪ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। 
জেলা প্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত গলিয়ারা ইউনিয়নের মোট আয়তন ২৯ দশমিক ৯৬ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রায় ৫ হাজার ৯২১ একর জমি রয়েছে। নতুন ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪ হাজার ৪৬৫ জন। নতুন ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডের আওতায় বিভিন্ন মৌজা ও গ্রাম রাখা হয়েছে। এর মধ্যে কদমতলী, কোমল্লা, মনোহরপুর, মান্দারী, রামচন্দ্রপুর, সুর্যনগর, জঙ্গলপুর, একবালিয়া, দলকুইয়া, কনেশতলা, জয়পুর, শশীরপাড়, দক্ষিণ রামপুর, পাহাড়পুর, বাড়াইপুর, যশপুর, শুভপুর, শিবতলী, দক্ষিণ নোয়াপাড়া, রাজাপুর, রাজমঙ্গলপুর, সাজনগর, কুন্দেরপাড়া, কৃষ্ণপুর, ডুলিপাড়া, মুরতলী, মণিপুর, উত্তর রামপুর, ধনালেজোড়া, নিশিতপুর, নোয়াপাড়া, কুলারামপুর, মধ্যম রাজাপুর, শোভারামপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নকে একীভূত করে নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি পরবর্তী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন থেকে কার্যকর হবে।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ইউনিয়নের প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন সীমানা ও ওয়ার্ড কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২