বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়া পরোয়ানাভুক্ত ও দণ্ডপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১:৪১ এএম |



  ব্রাহ্মণপাড়া  পরোয়ানাভুক্ত ও  দণ্ডপ্রাপ্ত ৩  আসামি গ্রেপ্তারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চান্দলা (দধিকলা) এলাকায় অভিযান চালায়। এ সময় সিআর পরোয়ানাভুক্ত আসামি মিলন আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মোঃ নজু মিয়ার স্ত্রী।
অন্যদিকে, একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মোঃ নুর-আল-আহসান মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক সেবনের অপরাধে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অষ্টজংগল এলাকার পেরা মিয়ার ছেলে মোঃ সারওয়ার (২১) এবং একই এলাকার আব্দুল মজিদের ছেলে শরীফুল ইসলাম (২২)।
গ্রেপ্তার ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২