বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়া পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৬
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ২:০২ এএম |


 ব্রাহ্মণপাড়া পৃথক  অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৬ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক কয়েকটি অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়া সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টার এসব অভিযানে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে একটি টিম শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কের অনন্তপুর এলাকায় অভিযান চালায়। সেখানকার পাকা রাস্তার ওপর থেকে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের ইকরামুল হক (২৬) এবং নাইঘর পশ্চিম পাড়ার মো. কাউসার (৩০)।
এদিকে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পৃথক তিন অভিযানে পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এর মধ্যে এসআই আল-আমিনের নেতৃত্বে অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি সুজন পালকে (২৩) গ্রেফতার করা হয়। পৃথক দুটি অভিযানে এএসআই রতন কুমার মল্লিক ও এএসআই মো. নাছির উদ্দিন জিআর সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি মো. মনিরুল ইসলাম (৪৫) ও মোসা. জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগমকে গ্রেফতার করেন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২