প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম |
কুমিল্লার মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ২১শে আগষ্ট বিকেলে উপজেলা সদরে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ সভাপতি প্রফেসর গোলাম মর্তুজা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন।
এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসন ফারুক, সালমান সাঈদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন রশিদ লিপু, মোরশেদ আলম মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মনোহরগঞ্জ উত্তর বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সংলগ্ন বালুর মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বক্তারা আরও বলেন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের নেতৃত্বে মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়েছে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।