শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
বাইউস্টে অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ এএম আপডেট: ০৮.০৯.২০২৬ ১:৪০ এএম |


  বাইউস্টে অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় গত ২–৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “প্রিপারেশন ফর বিএসি অ্যাক্রেডিটেশন” শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শহীদ মোঃ আসিফ ইকবাল, সিএসই বিভাগ এবং অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান। প্রশিক্ষণে সেল্ফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট (এসএআর)-এর বিভিন্ন দিক পর্যালোচনা, রিপোর্টের মানোন্নয়ন, তথ্য ও প্রমাণাদি সংরক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আবেদনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা এসএআর প্রস্তুতের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রাসঙ্গিক ডকুমেন্টারি প্রমাণ সংরক্ষণ এবং অ্যাক্রেডিটেশন মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অবঃ); ফ্যাকাল্টির ডিনবৃন্দ; বিভাগীয় প্রধানগণ; আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ; বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২