শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ০৬.০৯.২০২৬ ১:৩১ এএম |


  সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে  নবীন বরণ ও বিদায় অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক: সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে এবং সিসিএন-ইউএসটি ল পার্লামেন্টের সার্বিক সহযোগিতায় ফল ২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্প্রিং ২০২২ এবং ফল ২০২২ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ফল ২০২৬ সেশনে আইন বিভাগে ভর্তি হওয়া ৭৫ জন নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে স্প্রিং ২০২২ ও ফল ২০২২ সেশনের ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (টওঞঝ)-এর আইন বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজান।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এন এম আরিফুর রহমান, আইন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও আইন বিভাগে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক জ্ঞান অর্জনের সময় নয়; বরং নেতৃত্ব, গবেষণা, উপস্থাপন, বিতর্ক, মুটিং এবং পেশাগত দক্ষতা অর্জনেরও গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও আইনভিত্তিক বিভিন্ন একাডেমিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সাখাওয়াত সাজ্জাত সেজান শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক আইন শিক্ষা, মুট কোর্ট, গবেষণা, উপস্থাপন ও যুক্তিতর্কের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন সফল আইন শিক্ষার্থীকে শুধু আইনের ধারা মুখস্থ করলেই হবে না; বরং আইনকে বিশ্লেষণ, ব্যাখ্যা ও বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতা অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের সুযোগ দেয় না; বরং তাদের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২