শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের এলাইনমেন্ট নিয়ে কুমিল্লায় সেমিনার আজ
ধারণাপত্র উপস্থাপন করবেন এমপি মনির চৌধুরী
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১:৩১ এএম |



 ঢাকা-কুমিল্লা বিকল্প  মহাসড়কের এলাইনমেন্ট নিয়ে কুমিল্লায়  সেমিনার আজ নিজস্ব প্রতিবেদক।। ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের এলাইনমেন্টের ধারণাপত্র বিষয়ক সেমিনার আজ ২৮ আগস্ট (শুক্রবার) কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হবে।
বিকাল তিনটায় অনুষ্ঠেয় এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। অনুষ্ঠানে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাবিত এলাইনমেন্টের ধারণাপত্র উপস্থাপন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু সেমিনারে সভাপতিত্ব করবেন।
এছাড়াও সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সেমিনারে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের সম্ভাব্য এলাইনমেন্ট, এর প্রয়োজনীয়তা, নগরীর যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কুমিল্লার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২