শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
নর্দানকে হারিয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম |



নর্দানকে হারিয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে বাংলাদেশ
জয়টা হাতের মুঠোয় ছিল। কিন্তু হঠাৎ করেই ‘পুরনো রোগ’ ঝেঁকে বসে।
শেষ দিকে উইকেট হারানোর রোগ। আজ ডারউইনে বাংলাদেশ এইচপির ব্যাটারদের ওপরও ভর করেছিল।
তাতে নাটকীয় পরাজয়ই হয় কি না সেই শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।
নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১০ বল হাতে রেখে চার মেরে জয় নিশ্চিত করেছেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। টানা দ্বিতীয় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শীর্ষস্থান আরো মজবুত করেছে অধিনায়ক ইরফান ‍শুক্কুরের দল। ৬ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২২ রান করে শুরুর ভিত গড়ে দেন হাবিবুর রহমান সোহান। তিনে নেমে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাব্বির রহমান। কিন্তু টানা দ্বিতীয় ফিফটি পাওয়ার ঠিক আগ মুহূর্তে আউট হলে বাংলাদেশ ধাক্কা খায়। কেননা ব্যক্তিগত ৪৭ রানে সাব্বির বিদায় নিতেই দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে সমান এক ছক্কা ও চারে ৮ বলে ১৭ রান করে জয়ের কাজ সহজ করে দেন সামিউন বশির।
বাউন্ডারি হাঁকিয়ে জয়ের কাজ সারেন ৬ রানে অপরাজিত থাকা সাকলাইন।

তবে জয়ের কাজ অনেকটা সেরে রাখেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে টুর্নামেন্ট দুর্দান্ত ছন্দে থাকা অফস্পিনার মোহাম্মদ রুবেল। নর্দান টেরিটোরিকে ১৪৩ রানে আটকানোর পথে ৫ উইকেট নিয়েছেন তিনি। রান খরচ করেছেন মাত্র ২১। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের ২০ বছর বয়সী স্পিনার। তার ধারে কাছেও নেই কেউ। ১১ উইকেট নিয়ে দুইয়ে আছেন নর্দানের হামিশ মার্টিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন জর্ডান সিল্ক।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২