নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা
জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (২৪ আগস্ট) ভোর ৩টার
দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও
চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে।
বিজিবি সূত্রে জানা
যায়, সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা জব্দ করা
হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও
চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা গাঁজা
আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
