বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৩২ এএম |


চলতি বছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়া এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় না হওয়াকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ কোটি টাকা।
অর্থাৎ, মাত্র ছয় মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা।
ব্যাংকাররা বলছেন, বিগত সরকারের সময়ে বড় ব্যবসায়ী গ্রুপগুলোকে দেওয়া বিপুল ঋণের একটি অংশ এখন খেলাপি হচ্ছে। আবার পুরোনো খেলাপি ঋণ আদায়েও গতি বাড়েনি। ফলে কিছু ঋণ নীতি-সুবিধায় সাময়িকভাবে নিয়মিত হলেও নতুন করে খেলাপি হওয়া ঋণের কারণে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২