বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ, মুরাদনগরে মোবাইল কোর্ট পরিচালনা
সাজ্জাদ হোসেন, মুরাদনগর :
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৫ এএম |


বিদ্যুৎ সাশ্রয় এবং সম্ভাব্য বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে একগুচ্ছ সাশ্রয়ী নীতি ও কঠোর নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং অপচয় বন্ধে সরকারি-বেসরকারি দপ্তর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ খাতে বিশেষ তদারকি জোরদার করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ অপচয় রোধে দেশব্যাপী সকল শপিংমল, কাঁচাবাজার, সাধারণ মার্কেট ও খুচরা দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে হাসপাতাল, ফার্মেসি, রেস্তোরাঁ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জরুরি সেবা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। একই সঙ্গে রাত সাড়ে ৭টার মধ্যে বাণিজ্যিক ভবনের ডিজিটাল বিলবোর্ড বন্ধ করা এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নির্ধারিত রাত ৮টার মধ্যে শপিংমল ও বাণিজ্যিক বিতান বন্ধের বাধ্যবাধকতা। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনারের (অঈ) তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা এবং অফিস সময় শেষে লাইট-ফ্যান সম্পূর্ণ বন্ধ রাখা। দীর্ঘমেয়াদে সংকট সামলাতে শিল্পকারখানা ও সরকারি ভবনে 'রুফটপ সোলার প্যানেল' ব্যবহারে নীতিগত সুবিধা প্রদান।
মুরাদনগরে মাঠপর্যায়ে কঠোর প্রশাসন
এদিকে সরকারি এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সময়সূচি উপেক্ষা করে রাত ৮টার পর মুরাদনগর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
অভিযানকালে রাত ৮টার পর খোলা রাখা বেশ কয়েকটি দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের আইন মেনে চলার বিষয়ে কড়া সতর্কবার্তা প্রদান করা হয়।
 মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাছান খাঁন জানান, সরকারি নিয়ম মেনে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের বাধ্যবাধকতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে ও বিদ্যুৎ সাশ্রয়ী সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়নে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২