বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুছ বিশাল র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: জামাল হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৩২ এএম |


জগতপুরে ১৯ আগস্ট বুধবার ঈদে মাজিউন্নবী  (সা:) ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জশনে জুলুছ, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনাইমুড়ী, সাতবাড়িয়া, পদুয়ারপাড়, মন্দুক, কাজ কামতা, অষ্টদানা, চাঙ্গিনী, আশরাফপুর, মাসনিগাছা, জগতপুর  সকল খানকা শরীফ এর যৌথ আয়োজনে জগতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আতিকুল হক বাচ্চু'র সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রাকিব রেজা'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শাহপুর দরবার শরিফের পীর কেবলা সৈয়দ গোলাম মুহাম্মদ আবুল কাদের কাওকাব আল-ক্বাদেরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশরাফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ইমাম মুন্সী।
বক্তব্য রাখেন জগতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বয়ান করেন মাওলানা মোঃ শরিফুল ইসলাম মাওলানা মোঃ আলমগীর হোসেন মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য আলেমগণ। অনুষ্ঠানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন।  ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিশ্ব মুসলিমগনের শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২