বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
কোকেন কাণ্ডে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৩২ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১:০৭ এএম |


 কোকেন কাণ্ডে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা

কোকেন সেবনের দায়ে পেশাদার টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরগিওস। ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি বুধবার এই নিষেধাজ্ঞা জারি করে।
গত জুন মাসে মলোর্কা এটিপি টুর্নামেন্টে কিরগিওসের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির ল্যাব পরীক্ষায় তার নমুনায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তাকে আন্তর্জাতিক টেনিস সংস্থা, ডব্লিউটিএ, এটিপি কিংবা গ্র্যান্ড স্ল্যাম আয়োজিত যেকোনো টুর্নামেন্টে খেলা, কোচিং করা বা অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ৩১ বছর বয়সী এই তারকা নিজের ভুল স্বীকার করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমি একটি মারাত্মক ভুল করে ফেলেছি। আমার ভক্ত, পরিবার ও পৃষ্ঠপোষকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে যে শিশুরা আমাকে অনুসরণ করে, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। নিজের এই আচরণে আমি গভীরভাবে লজ্জিত।
২০২২ সালের উইম্বলডন ফাইনালে পৌঁছানো এই তারকা গত কয়েক বছর ধরে চোটের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তার এটিপি র্যাঙ্কিং নেমে এসেছে ৯১৯-এ। তিনি জানান, টানা ইনজুরি ও ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছানোর মানসিক চাপ সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল।
নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি পাবলিক লাইফ ও সোশ্যাল মিডিয়া থেকে ২৮ দিনের বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন, যাতে নিজেকে পুনরায় গুছিয়ে নিতে পারেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২