বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
ইংলিশ লিগে অভিষেকেই উজ্জ্বল বাংলাদেশি ফারহান আলী
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৩২ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১:০৭ এএম |




  ইংলিশ লিগে অভিষেকেই উজ্জ্বল বাংলাদেশি ফারহান আলী
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ইংল্যান্ড থেকে এল দারুণ এক খবর। বোরহাম উডের জার্সিতে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফারহান আলী ওয়াহিদ।
লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ন্যাশনাল লিগ ‘সি’ গ্রুপের ম্যাচে ৫-২ গোলে জিতেছে বোরহাম উড। আর সেই জয়ের অন্যতম নায়ক ১৯ বছর বয়সী ফারহান, একটি গোল করেছেন, আরেকটি গোলে রেখেছেন সরাসরি অবদান।
ম্যাচের ৪১ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে বোরহামের হয়ে নিজের প্রথম গোল করেন ফারহান। প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁর তৈরি করা সুযোগ থেকেই তারান আল্লারাখিয়া গোল করে ব্যবধান বাড়ান।
তবে ফারহানের ব্যক্তিগত দক্ষতার সবচেয়ে বড় ঝলক দেখা যায় ৮২ মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটতে ছুটতে লিডসের এক ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে দুবার পরাস্ত করেন তিনি। এরপর নেওয়া শট অবশ্য দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন গোলরক্ষক কুক। গোলটি হলে রাতটি আরও স্মরণীয় হয়ে উঠতে পারত ফারহানের।
ফারহানের পারফরম্যান্স নিয়ে বোরহাম উড তাদের ওয়েবসাইটে লিখেছ, ‘প্রথম ম্যাচেই দারুণ চমক দেখালেন ফারহান আলী ওয়াহিদ। বল নিয়ে সহজাত দৌড় ও কিছু বুদ্ধিদীপ্ত ছোট পাস ছিল দারুণ উপভোগ্য। মাঝেমধ্যে বল হারালেও দ্রুত সেটা ফেরত নিয়েছেন।’
ফারহানের পথচলাটাও বেশ আকর্ষণীয়। মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলে ১৭ ম্যাচে করেন ৭ গোল। পরে অনূর্ধ্ব-২১ দলে অভিষেকেও গোলের দেখা পান। ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন এই উইঙ্গার।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করেন ফারহান। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত নভেম্বরে জেতেন মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার এবং জায়গা করে নেন লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২