
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার উপর হামলা ও হত্যার ঘটনায় কুমিল্লা জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৮টি মামলার চার্জশীট দাখিলের জন্য চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা এবং ১১টি হামলা ও মারধরের ঘটনাসহ অন্যান্য অভিযোগে দায়ের হওয়া মামলা রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন থানার ওসি ও মামলা তদন্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ১৮টি মামলা চার্জশীটের জন্য চূড়ান্ত হয়। এর মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়ের হওয়া ৯ টি এবং সদর দক্ষিণ, দেবিদ্বার, দাউদকান্দিসহ অন্যান্য থানায় দায়ের হওয়া আরো ৯টি মামলা রয়েছে।
বুধবার রাতে দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, চার্জশীটের জন্য চূড়ান্ত হওয়া এসব মামলায় কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা, কুমিল্লা িেবদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ কয়েকজন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আসামি হিসেবে রয়েছেন। পিডি শ্রেণির পাসপোর্ট নিয়ে সাবেক এমপি বাহার এখন একমাস করে মালয়েশিয়া ও নেপালে পলাতক রয়েছেন এবং তার মেয়ে ভারতে থেকে বিতারিত হওয়ার পর মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় রয়েছেন। সাবেক এমপি আবুল কালাম আজা ইউরোপে পলাতক রয়েছেন। সাবেক এমপি বাহারকে ইতিমধ্যে ুটি ফেসবুক লাইভে দেখা গেছে। সাবেক এমপি আবুল কালাম আজাকেও ফেসবুকে দেখা যায়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্রজনতার উপর হামলা ও হত্যার ঘটনায় মোট ৪২টি মামলা ায়ের করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা, দাউদকা›ি মডেল থানায় তিনটি হত্যাসহ ৪টি মামলা, সদর দক্ষিণ থানায় একটি হত্যাসহ ৬ মামলা, দেবিদ্বার থানায় তিনটি হত্যাসহ ৪ মামলা, বরুড়া থানায় একটি হত্যা মামলা, চান্দিনায় থানায় ২ মামলা, মনোহরগঞ্জ থানায় ২ মামলা, বুড়িচং থানায় ১ মামলা, বাঙ্গরাবাজার থানায় ২ মামলা, নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা এবং চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে কোতায়ালী থানার একটি এবং বরুড়া থানার ১টি হত্যা মামলার চার্জশীট ইতোমধ্যে দাখিল করা হয়েছে। বাকী ৪০টি মামলার দ্রুত নিস্পত্তির লক্ষ্যে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান কুমিল্লার কাগজকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর চার্জশীট প্রদানের বিষয়ে আজকে (গতকাল) পুলিশ হেডকোর্য়াটারের সাথে আমাদের সভা হয়েছে। আমরা অনলাইনে মিটিং করেছি। কুমিল্লার মামলাগুলোর মধ্যে ১৮টি মামলার চার্জশীট দাখিলের জন্য অনুমোদন েিয় দেওয়া হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য বিষয়ে দায়ের হওয়া মামলা রয়েছে।
তিনি আরো বলেন, মামলাগুলোর বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের মনিটরিং টিম রয়েছে। কয়েকজন এডিশনাল ডিআইজির নেতৃত্বে এগুলো মনিটরিং হয়। পুলিশ হেড কোয়ার্টাসের ক্রাইম এন্ড অবস্ রয়েছে পুরো টিম মিলে আজকে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছি। কুমিল্লা কোতয়ালী, াউদকা›ি, সদর ক্ষিণসহ বিভিন্ন থানার ১৮টি মামলা চার্জশীটের জন্য চূড়ান্ত অনুমোদন েিয় দেওয়া হয়েছে।
