মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
‘বিশ্বকাপ ইস্যুতে তৈরি ভারতের সঙ্গে তিক্ততা নিরসনের চেষ্টা চলছে’
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:০৫ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১:৩৯ এএম |




  ‘বিশ্বকাপ ইস্যুতে তৈরি ভারতের সঙ্গে তিক্ততা নিরসনের চেষ্টা চলছে’

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখন একটাই বড় প্রশ্ন-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিনা? গত বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই আয়োজন হয় বিশ্বকাপ।
তখন থেকে দুই দেশের মধ্যে ক্রিকেট নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছে, তার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের বাংলাদেশ সফরে। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, এই ইস্যু নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে।
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে গত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনের চেষ্টা চলছে। ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।’
ভারতকে বন্ধুপ্রতিম প্রতিবেশী উল্লেখ করে আমিনুল হক বলেছেন, ‘ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিচ্ছি আমরা। খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দুই দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২