
সাংগঠনিক
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা
ছাত্রদলের আহ্বায়ক আহবায়ক সাজ্জাদ মারুফকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার
(১৪ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ কঠোর সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত
মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাজ্জাদ
মারুফকে সকল সাংগঠনিক পর্যায়ের দায়িত্ব এবং প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন
বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী
জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এ সিদ্ধান্ত অনুমোদন
করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একে এম হক ভূঁইয়া রাসেল
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বুড়িচং
উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী বলেন, খাড়াতাইয়া ইসলামিয়া
ফাজিল মাদ্রাসার ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ মারুফকে বৃহস্পতিবার পুলিশ ৬ পিস
ইয়াবাসহ গ্রেফতার করে। এঘটনায় কুমিল্লা ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা
ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন
শরীফ তাকে বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করেন।
