শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন চেয়ারম্যানের চেহলাম
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:১৭ এএম |


কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন এর চেহলাম অনুষ্ঠান শুক্রবার (১৪ আগস্ট) মরহুমের নিজ বাড়ি কানাইগর গ্রামে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সকাল ৮ টায়  মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন থেকে কোরআন তেলওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এসময় মসজিদ ও মাদ্রাসার ইমাম এবং এতিমখানার শিক্ষার্থীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
মোনাজাত শেষে মরহুমের ৪ ছেলের উদ্যোগে আয়োজিত মাইঠাল অনুষ্ঠান(মেজবানি) তে  ৫ হাজার আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আফাজ উদ্দিন এর বড় ছেলে আমেরিকা প্রবাসী মো.আল আমিন সুমন বলেন, আমার বাবা ছিলেন  বীর মুক্তিযোদ্ধা  এবং জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান । বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছি।  সে উপলক্ষে  বাবার বন্ধুবান্ধব আত্নীয় স্বজন, এতিম শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের আমন্ত্রণ করেছি। পাশাপাশি কুমিল্লা -২ হোমনা -তিতাস আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে আমন্ত্রণ করেছি।  উপস্থিত  থাকবেন বলে সম্মতি গাপন করেছেন । পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যৈষ্ট্য পুত্র প্রবাসী আল আমিন সুমন তার বাবা জন্য সকলের দোয়া কামনা করেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন চলতি বছরের ৫ ফেব্রুয়ারী বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাহার বয়স হয়ে ছিল (৭৯)বছর। তিনি স্ত্রী,  ৪ চেলে ও ১ মেয়সহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং অনেক  গুণগ্রাহী রেখে গেছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২