দাউদকান্দিতে একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে ২৫১ কেজি গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ঋঅওজউণখ ও ১ হাজার ২০০ বোতল ঊঝকটঋ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এসময় মাদক বহনকারী গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইশাখা গ্যাস পাম্প-সংলগ্ন ঢাকা মুখী লেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
ওসি মো. সাজেদুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনকারী একটি কালো রঙের হাইয়েস গাড়িকে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে চালক গাড়িটি ঘুরিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। পরে পুলিশ ধাওয়া করলে চালক মহাসড়কের ওপর গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় হাইয়েস গাড়িটি উদ্ধার করে। গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫১ কেজি গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ঋঅওজউণখ এবং ১ হাজার ২০০ বোতল ঊঝকটঋ। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম।
