সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিলো বিজিবি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ২৭.০৭.২০২৬ ১:৪২ এএম |


  ব্রাহ্মণপাড়া সীমান্তে  নারী-শিশুসহ ৪ জনের  অনুপ্রবেশ চেষ্টা রুখে  দিলো বিজিবি ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী সীমান্ত শূন্য রেখায় (জিরো লাইন) এ ঘটনা ঘটে।
দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে এক নারী ও তিন শিশু সালদানদী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্ত এলাকায় নিয়োজিত সালদানদী বিওপির একটি নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের সীমান্ত পার হওয়ার সেই অবৈধ চেষ্টা প্রতিহত করেন।
এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা সুসংহত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২