সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
লালমাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে জরিমানা
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:১৮ এএম আপডেট: ২৬.০৭.২০২৬ ১:২৫ এএম |



  লালমাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে জরিমানাপ্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারের এইচ প্লাজা মার্কেটের ‘রূপমা স্টোর’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, ভেজাল টেস্টিং সল্ট ও আইস ললি বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং নিবন্ধনহীন কোম্পানির খাদ্যসামগ্রী পাওয়া যায়। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
অভিযান চলাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন, মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফার মাধ্যমে ভোক্তাদের প্রতারণা করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রূপমা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকান থেকে ক্ষতিকারক ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রাণ কোম্পানির স্থানীয় মার্কেটিং অফিসার এবং লালমাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২