সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
দাউদকান্দিতে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:১২ এএম আপডেট: ২৩.০৭.২০২৬ ১:২০ এএম |

 দাউদকান্দিতে  ডাকাতি মামলার  পরোয়ানাভুক্ত  আসামি গ্রেপ্তারকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কদমতলী গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২