শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় শিশুর শ্লীলতাহানির ঘটনা ৬ লাখে রফাদফার চেষ্টা!
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১:২৫ এএম |



 ব্রাহ্মণপাড়ায় শিশুর শ্লীলতাহানির  ঘটনা ৬ লাখে  রফাদফার চেষ্টা!ব্রাহ্মণপাড়া সংবাদদাতা: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে৷ বিষয়টি সমাজের সম্মানহানি হবে বলে ৬ লাখ টাকায় ধামাচাপার চেষ্টা চলছে সালিশ বৈঠকে। বুধবার রাতে উপজেলা গোপালনগর উত্তরপাড়া জয়নাল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলা গোপালনগর উত্তরপাড়ার মোহর আলীর ছেলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে পলাতক রয়েছে আল আমিন। 
গ্রামবাসী সূত্রে জানা যায়, ধর্ষনের মত অপরাধের বিচার ৬ লক্ষ টাকার বিনিময়ে হবে তা কোন ভাবে মেনে নেয়া যায় না৷ ধর্ষকের পক্ষে যারা সাফাই গায়, তারাও ধর্ষক। 
সালিশী বৈঠকে লাখ টাকার মাধ্যমে দফারফার চেষ্টা চলছে-এ বিষয়ে জানতে চাইলে গোপালনগর গ্রামের সরদার বাবুল মিয়া বলেন, অভিযুক্ত আল আমিনের বাবা মোহর আলী আমাদের কাছে এসেছেন । বলেছি বৈঠক করে সমাধান করে দেব । টাকার বিষয়ে কোনো কথা হয়নি। 
এ বিষয়ে জানতে ধর্ষণের অভিযোগ ওঠা আলামিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় । 
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ তবে শিশুটির মা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। সালিশ বৈঠকে সমাধান করার কোনো সুযোগ নেই৷

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২