কুমিল্লা
মহানগরীর ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ই মার্চ) নগরীর ঝাউতলা এলাকার এবি ফুড
গলিতে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ইফতারের
আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশের বর্তমান
প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১০নং ওয়ার্ড
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ
সমিতির সভাপতি আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ১০নং ওয়ার্ড
বিএনপির প্রভাবশালী নেতা মো. দুলাল চেয়ারম্যান, বিএনপি নেতা মো. শফিকুর
রহমান, সৈয়দ জাফর ইকবাল রানা, মনিরুল ইসলাম স্বপন, আব্দুর কাদের জিলানী,
আব্দুর রহিম খান এবং মো. তহিদ হোসেন ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন ১০নং
ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা সোহানুর
রহমান ইয়াসিন, যুবদল নেতা আক্তার হোসেন মোল্লা, মামুনুর রহমান মামন, জনি
চন্দ্র ঘোষ এবং শিবু চন্দ্র সরকার। নারী নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন
১০নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোসা. বিউটি আক্তার হাছিনা।
অনুষ্ঠানে
বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ অংশ নেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতির কল্যান চেয়ে বিশেষ
দোয়া ও মোনাজাত করা হয়।
