মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
কোচ মাহবুব আলী জাকি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ১১:৩৪ পিএম |


কোচ মাহবুব আলী জাকি স্মরণে  ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
কাজী শামীম ।।
সদ্য প্রয়াত জাতীয় ক্রিকেট দলের ফাস্টবোলিং কোচ মাহবুব আলী জাকির স্মরণে কুমিল্লায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। 
জেলার পিছিয়েপড়া ক্রিকেটকে এগিয়ে নিতে এই প্রয়াস নিয়েছে নগরীর সাবেক ক্রিকেট খেলোয়াদের সংগঠন ইলেভেন স্টার ক্লাব। কুমিল্লার ঐতিহ্যবাহী ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে এ টুর্নামেন্টের খেলা গড়াবে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু।
তিনি জানান, টুর্নামেন্টে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার ক্রিকেট একাডেমির মোট ৮টি দল  অংশগ্রহণ করবে। আগামী ৪ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও আম্পায়ার এনামুল হক মনি টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বদরুল হুদা জেনু বলেন, “মাহবুব আলী জাকির ছিলেন ক্রিকেট অন্তঃপ্রাণ একজন মানুষ। খেলার মাঠেই তার জীবনাবসান হয়। তার কীর্তি ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান এমদাদুল হক ইমদু, জেলা ক্রিকেট কোচ হাবীব মোবাল্লেগ জেমস, ক্রিকেট কোচ রিয়াদ মজুমদারসহ ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি
চাঁদপুরে রাতে ঘোরাঘুরির জন্য আটক ২১ জন, মুচলেকায় ছাড়া
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন
বিপি দিবস উপলক্ষে মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার
কোচ মাহবুব আলী জাকি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
আপন অঙ্গনে ফিরলেন অধ্যাপক ইউনূস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২