মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
আকবরের বিধ্বংসী সেঞ্চুরিতে বিসিএলে নর্থ জোনের রানের পাহাড়
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ১১:৩৪ পিএম |





   আকবরের বিধ্বংসী সেঞ্চুরিতে বিসিএলে নর্থ জোনের রানের পাহাড়

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে শুরুতেই নিজের জাত চেনালেন আকবর আলী। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইস্ট জোনের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নর্থ জোনের এই মিডল অর্ডার ব্যাটার। আকবরের ৮১ বলের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নর্থ জোন।
রাজশাহীতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না শান্তর দলের। ২০ রানেই ওপেনার হাবিবুর রহমান সোহান (১৬) বিদায় নিলে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তানজীদ হাসান তামিম। ৪৪ বলে ৫৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে তামিম আউট হওয়ার পর দ্রুত সাজঘরে ফেরেন লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয় (২)। ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে যখন নর্থ জোন কিছুটা চাপে, তখনই দলের হাল ধরেন আকবর।
অধিনায়ক শান্তর সঙ্গে পঞ্চম উইকেটে ১২০ রানের বিশাল জুটি গড়েন আকবর। শান্ত এক প্রান্ত ধরে রেখে ৬৪ বলে ফিফটি করেন আর ফিফটি পেতে আকবর খরচ করেন ৫৩ বল। হাফ-সেঞ্চুরির পরই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। পরের ৫০ রান তুলতে এই উইকেটরক্ষক ব্যাটার খেলেন মাত্র ২৮টি বল। সবমিলিয়ে ৮৭ বলে ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। আকবরের এই ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কার মার।
অধিনায়ক শান্ত ৮৭ বলে ৬৮ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন। শেষদিকে সাকলাইনের ১৭ ও শরিফুল ইসলামের ২০ রানের ক্যামিওতে নর্থ জোনের স্কোর ৩৩৫-এ পৌঁছায়।
ইস্ট জোনের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৫২ রানে ৪ উইকেট নিয়ে সফল হলেও দিনটি ভুলে যেতে চাইবেন মোহাম্মদ সাইফউদ্দিন। আকবরদের ঝড়ে ১০ ওভারে ৯৮ রান খরচ করেছেন এই পেস অলরাউন্ডার, বিনিময়ে পেয়েছেন ২ উইকেট। এছাড়া হাসান মাহমুদ পান ২টি উইকেট।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি
চাঁদপুরে রাতে ঘোরাঘুরির জন্য আটক ২১ জন, মুচলেকায় ছাড়া
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন
বিপি দিবস উপলক্ষে মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার
কোচ মাহবুব আলী জাকি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আপন অঙ্গনে ফিরলেন অধ্যাপক ইউনূস
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২