শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ১০:১৬ পিএম |


 পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরানারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিল বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মেয়েদের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের বাংলাদেশ।
মাত্র ১১১ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো করতে দেননি বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন দলনেতা ফাহিমা খাতুন। আর হুরাইনা সাজিদকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।
এরপর আর মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট। মাঝখানে ইউসরা আমি ও হাফসা খালিদ প্রতিরোধের চেষ্টা চালালেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পন করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন দলনেতা হাফসা। ১১ রান করেন ইউসরা আমির। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। দুটি উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে মাত্র ১৯ রান। ১৩ রান করে আউট হন শামীমা সুলতানা। আরেক ওপেনার ইসমা তানজিমের ব্যাট থেকে আসে ১২ রান। আর ১৫ রানে থামেন দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা শারমিন সুলতানা।
এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দিতে থাকেন পরবর্তী ব্যাটাররা। কিন্তু একাই একপ্রান্ত আগলে রাখেন দলনেতা ফাহিমা খাতুন। তিনি ছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। মাত্র ৩২ বলে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন ফাহিমা। এছাড়া লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬, শরিফা শূন্য, সাদিয়া আক্তার, ৮, ফাতেমা জাহান ২ ও সানজিদা আক্তার মেঘলা ১ রান করেন। আর বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
দুই মাস পর শুরু লিগ, দুই ম্যাচ পর আবার ২৮ দিনের বিরতি
গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফিফার
সুপার এইটের ফরম্যাট নিয়ে তোপের মুখে আইসিসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২