শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
দুই মাস পর শুরু লিগ, দুই ম্যাচ পর আবার ২৮ দিনের বিরতি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ১০:১৬ পিএম |


দুই মাস পর শুরু লিগ, দুই ম্যাচ পর আবার ২৮ দিনের বিরতি


৩ জানুয়ারি বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ শেষ হয়েছে। এরপর থেকে দেশের ফুটবলের শীর্ষ স্তরের আর কোনো খেলা নেই। ক্লাবগুলোর জানা ছিল না দ্বিতীয় লেগ কবে শুরু হবে। অবশেষে গতকাল রাতে ফেডারেশন লিগের দ্বিতীয় লেগ ও ফেডারেশন কাপের অবশিষ্ট ফিকশ্চার প্রকাশ করেছে। 
৬ মার্চ লিগের দ্বিতীয় লেগ শুরু হবে। দুই মাস বিরতির পর লিগ শুরু হয়ে বেশি দিন চলবে। দুই রাউন্ড শুরুর পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলা বিরতি থাকবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরে ৩১ মার্চ। ঐ ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চায়। এজন্য ১৪ মার্চের পর লিগের খেলা রাখেনি ফেডারেশন। 
দুই মাস পর লিগ শুরু হচ্ছে। মাত্র দুই ম্যাচ খেলে তৃতীয় ম্যাচের জন্য ২৮ দিন অপেক্ষা করতে হবে। ফেডারেশনের সূচি নিয়ে হতাশা প্রকাশ করে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেন, ‘৩১ জানুয়ারি মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে। আমরা নতুন খেলোয়াড়দের সঙ্গে ফেব্রুয়ারী থেকে চুক্তি করেছি। ফেব্রুয়ারী মাসে খেলা না হলেও টাকা দিতে হচ্ছে আবার মার্চে মাত্র দুই ম্যাচ খেলে বসে থাকতে হবে। ক্লাবগুলোর অর্থ খরচ হচ্ছেই, ফেডারেশন এ দিকে নজর দেয় না।’
১০ এপ্রিল পুনরায় লিগ শুরুর পর আর কোনো বিরতি নেই। ২৩ মে লিগ সমাপ্ত হবে। লিগ প্রতি সপ্তাহের শুক্র-শনিবার আর ফেডারেশন কাপ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ১০ মার্চ ফেডারেশন কাপের ম্যাচের পরও প্রায় এক মাস বিরতি। ৭ এপ্রিল ফেডারেশন কাপ পুনরায় শুরু হওয়ার পর ১৯ মে ফাইনাল। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
দুই মাস পর শুরু লিগ, দুই ম্যাচ পর আবার ২৮ দিনের বিরতি
গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফিফার
সুপার এইটের ফরম্যাট নিয়ে তোপের মুখে আইসিসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২