বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম আপডেট: ১৩.১১.২০২৫ ১২:৪৯ এএম |



 ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ  আদালতের মাধ্যমে  জরিমানা আদায়ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। ১২ নভেম্বর (বুধবার) দুপুরে বিভিন্ন আইনে ৫ জন দোকানদারকে এজরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন হোটেলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য তদারকি ও নির্দেশনা দেয়া হয়। মুদি দোকানগুলোতে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। এছাড়া অবৈধ ভাসমান দোকানে অকটেন ও পেট্রোল বিক্রির বিরুদ্ধে তদারকি করা হয় এবং আইন মেনে করার জন্য নির্দেশনা দেয়া হয়।
এসময় ৫ জন দোকানদারকে বিভিন্ন আইনে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল সহযোগীতা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২