মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
আকাশে খুলে পড়ল বিমানের চাকা ঢাকায় নিরাপদে অবতরণ
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১৭.০৫.২০২৫ ২:০৫ এএম |



 আকাশে খুলে পড়ল বিমানের চাকা ঢাকায় নিরাপদে অবতরণনিজস্ব প্রতিবেদক : কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার সময় এয়ারক্রাফটের পেছনের চাকা খুলে পড়েছে। বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটে যাত্রী ছিলেন ৭১ জন। চাকা খুলে পড়লেও শুক্রবার দুপুর ২টা ১৭ মিনিটে উড়োজাহাজটি ‘নিরাপদে’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের ভাষ্য।
ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজটি শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে যাত্রী নিয়ে ছেড়ে এসে ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়।
উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাইছেন। পাইলটের বার্তা পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়।
রওশন কবীর বলেন, “ফ্লাইট চলাকালে চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমাদের প্রকৌশলী টিম তদারকি করছে। এর কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।”

বিমানের ফ্লাইট সেইফটি বিভাগ বলছে, পেছনের একটি চাকা ছাড়াও উড়োজাহাজ ল্যান্ড করানো সম্ভব। তবে সেজন্য পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২