বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
ভারত-পাকিস্তান দ্বন্ধের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:৫৪ পিএম |

ভারত-পাকিস্তান দ্বন্ধের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদভারত ও পাকিস্তান দ্বন্ধের বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে ইসলামাবাদ। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানের হাইকমিশনার আঞ্চলিক বিষয় সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। তিনি পররাষ্ট্র সচিবকে নির্দিষ্ট পণ্যের ওপর আলোকপাত করে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশে চলমান সফর এবং ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক ফোরাম সম্পর্কেও অবহিত করেন।’


উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ২৭-২৮ এপ্রিল ঢাকা সফর গত বৃহস্পতিবার স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ দফা পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের গঠনমূলক আলোচনা এবং সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন, এটিকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের সময় আলোচিত ক্ষেত্র এবং বিষয়গুলিতে উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যাহত অনুসরণ এবং আরও কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২